পদকের জন্য তদবির করা আমার জীবনে নেই: ভিসি সৌমিত্র
”এই যে দীনেশ-রবীন্দ্রপত্র বা ঋষিজ পদক যাই বুলন না কেন কোনদিন কোন পদকের জন্য বলিনি। এবার বাংলা একাডেমির জন্য সিভি চেয়েছিল। আমি বলেছি, ‘নো। সিভি দিতে পারবো না।’ পদকের জন্য তদবির করা আমার জীবনে নেই। বাংলা একাডেমি পদক যদি না পাই তাহলে কী এমন হবে। কিছুই না। এর জন্য তদবির করা দশজন মানুষকে বলা এটি আমি পারবো না। আমার কাজ হচ্ছে গবেষণা করা। আমি সেটাই করে যাবো। তাই ছাত্রছাত্রীদের বলবো যে, তুমি তোমার বিদ্যাটাতে শতভাগ উত্তীর্ণ হও। আমাদের মাস্টার হতে হবে। এই মাস্টার হচ্ছে দক্ষতা।” ডি.লিট, দীনেশ-রবীন্দ্রপত্র ও ঋষিজ পদক প্রাপ্তি উপলক্ষ্যে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
মঙ্গলবার ২৩ জানুয়ারি'২৪ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর সম্প্রতি ভারতের কল্যানী বিশ্ববিদ্যালয় থেকে ‘ডি.লিট’ ডিগ্রী অর্জন করেন, এছাড়াও তিনি ‘দীনেশ-রবীন্দ্রপত্র’ এবং ‘ঋষিজ’ পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ।
আজ সকলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ৫ বৎছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে বিভাগটির পাঁচ বৎসর পূর্তি উদ্যাপন করা হয়। এরপর বিভাগের সদ্য যোগদানকৃত নবীন শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।
পদকপ্রপ্তি উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করায় উপাচার্য সমাজবিজ্ঞান বিভাগের সকলকে ধন্যবাদ জানান।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্টেজারার প্রফেসর ড. আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবির। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব সোনিয়া ফারহানা ছনি, অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাসুদুর রহমান। এরপর সমাজবিজ্ঞান বিভাগ ৪র্থ বার্ষিক সেমিনার আয়োজন করে। সেমিনারে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. শিপ্রা সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেখ মুহাম্মদ কায়েস।
এমএসএম / এমএসএম
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান
Link Copied