ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিমের দামে কারসা‌জি, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১-২০২৪ রাত ৯:১৪

যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

গত সোমবার (২২ জানুয়া‌রি) এ বিষয়ক দুটি মামলার রায় দেওয়া হয়েছে। আজ (২৪ জানুয়া‌রি) বিষয়টি প্রকাশিত হয়েছে।  

বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ২০২২ সালে প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে বেশ কয়েকটি মামলা করেছিল। এর মধ্যে দুটির শুনানি শেষে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার আদেশ দেয় কমিশন।

রায় আনুযায়ী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ প্রতিযোগিতা কমিশনে জমা দিতে হবে। তা না হলে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা বাড়বে।

এ ব্যাপারে প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান  বলেন, যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরা‌ধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন ২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। 

প্রতিযোগিতা আইনের ১৫ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, গুদামজাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত এমন কোনো চুক্তিতে বা ষড়যন্ত্রমূলক যোগসাজশে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না, যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে বা বিস্তারের কারণ ঘটায়, কিংবা বাজারে মনোপলি অথবা ওলিগোপলি অবস্থার সৃষ্টি করে।
 

তবে শর্ত থাকে যে, ধারা ২০ এর অধীন কমিশন কর্তৃক প্রদত্ত কোনো প্রশাসনিক আর্থিক জরিমানা সংক্রান্ত আদেশ দ্বারা কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তাহার উপর আরোপিত জরিমানার- (ক) ১০% অর্থ কমিশনে জমা করিয়া পুনর্বিবেচনার; বা (খ) ২৫% অর্থ সরকারের নিকট জমা করিয়া আপিলের আবেদন জরিমানার জমার রশিদসহ করিতে পারিবেন।

২০২২ সালে দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ডিমের দাম বৃদ্ধিতে কারসাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

এর মধ্যে, মামলা নং ৩৯/২০২২ ও মামলা নং ৪৪/২০২২-এর চূড়ান্ত আদেশ এল। মামলা নং ৩৯/২০২২ ছিল ডায়মন্ড এগ কোম্পানির নামে আর মামলা নং ৪৪/২০২২ ছিল সিপি বাংলাদেশ কোম্পানির নামে।

এর আগে, গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সংক্রান্ত মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামে দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা ক‌মিশন।

এমএসএম / এমএসএম

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন