পবিপ্রবি ইএসডিএম ক্লাবের নেতৃত্বে পারভেজ-হাসিব
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ইএসডিএম ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ পারভেজ,সাধারণ সম্পাদক হিসেবে উলফাত রাব্বানী হাসিব এবং কোষাধ্যক্ষ হিসেবে মিনহাজ হোসেন বাপ্পি দ্বায়িত্ব গ্রহণ করেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় পবিপ্রবির অডিটোরিয়ামে পবিপ্রবি ইএসডিএম ক্লাব কর্তৃক আয়োজিত "একাডেমিক ইভেন্ট এন্ড একটিভিটিস" অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর এবং র্যাগিং বিরোধী শপথবাক্য পাঠ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন । এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর ড. মো: নুরুল আমিন, সহকারী প্রক্টর মো: তরিকুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষক,শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত শিক্ষার্থীদের র্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ দেন এবং র্যাগিং'র মতো ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই উদ্দেশ্যে র্যাগিং বিরোধী শপথ বাক্য পাঠের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে প্রফেসর ড. মো: নুরুল আমিন শিক্ষার্থীদেরকে ভাইস চ্যান্সেলর'র লিখিত র্যাগিং বিরোধী শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করে ৪র্থ কার্যনির্বাহী কমিটিকে দ্বায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় ৪র্থ কার্যনির্বাহী কমিটি দ্বায়িত্ব গ্রহণ করে এবং তা নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার করে। অনুষ্ঠানে অনুষদের ১ম সেমিষ্টারের শিক্ষার্থীদের বরণ করা, বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন