মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের স্কুল শাখাÑমাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত মনোমুগ্ধকর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্কুলটির সেক্টর-৭ ক্যাম্পাসের শিশু শিক্ষার্থীরা।
উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে অনুষ্ঠিত শিশুদের মনোজ্ঞ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক খেনচান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ভার্সন জুনিয়র সেকশনের (সেক্টর-৭ ক্যাম্পাস) অধ্যক্ষ কর্নেল আফসার আলী (অব.) শিশুদের আনন্দ আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম।
প্রতিযোগিতার শেষাংশের শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি খেনচান। এসময় তিনি সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। খেনচান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা অবশ্যই মানবিক মানুষ হবে। সঠিক শিক্ষা এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ তোমাদের সেই পথেই এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
Sunny / Sunny
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ