মাদক মামলায় গ্রেফতার ববি ছাত্রলীগ কর্মী সজল সহ ৩
কুয়াকাটা সমুদ্র সৈকতে মদ খেয়ে মাতলামি করে পর্যটকদের শান্তি বিনষ্ট করার কারণে গ্রেফতার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী এবিএম মুশফিকুর রহমান সজলসহ তিন জন৷ শনিবার (২৭ জানুয়ারী) বিকাল ৫টায় কুয়াকাটা জিরোপয়েন্টের পশ্চিম পাশে আবাসিক হোটেল সাউথ বীচের সামনের সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ৷ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সাহদাৎ মো. হাচনাইন পারভেজ৷
তিনি বলেন, সমুদ্র সৈকত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে প্রকাশ্যে মাতলামি করে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তি করাচরণ করছে। আসামিরা মাতাল হয়ে পর্যটকদের এবং স্থানীয় জনসাধারণের মারতে উদ্ধত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তিন জন যুবকে আটক করা হয়৷
মামলা প্রসঙ্গে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মহিপুর থানার মামলা নং ১১ তাং ২৮-০১-২৪ ধারা - মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)/৪১ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ট্যুরিস্ট পুলিশ তদন্ত করছেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃতরা হলেন, এবিএম মুশফিকুর রহমান(২৭) সজল থানা- মোহাম্মাদপুর, জেলা- মাগুরা৷ আমিনুল ইসলাম মুন্না(২৭) থানা-কোতয়ালী, জেলা-বরিশাল৷ ফাহিম হোসেন (২৪) কোতোয়ালি, জেলা- বরিশাল।
গ্রেফতারকৃত দুইজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ এবিএম মুশফিকুর রহমান সজল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও স্বঘোষিত ছাত্রনেতা৷ তার নামে এর আগে দুটি মামলা রয়েছে৷ ফাহিম হোসেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য