ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণাপত্রের অষ্টম সংখ্যা প্রকাশিত


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ৩:৪৭

"শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র হিসেবে কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্র অত্যন্ত মানসম্পন্ন। কলা অনুষদের এই যাত্রা অব্যাহত থাকুক। অষ্টম সংখ্যা নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।" জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্রের অষ্টম সংখ্যার মোড়ক উন্মোচনকালে একথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 
আজ রোববার অর্থাৎ ২৮ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এই সংখ্যার সম্পাদক কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম ও নির্বাহী সম্পাদক ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল।

গবেষণাপত্রের এবারের সংখ্যায় যাঁদের প্রবন্ধ প্রকাশিত হয়েছে তারা হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ইসমত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর জি. এম তারিকুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক কাহারুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রিয়াজুল ইসলাম, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক জুয়েনা জাহান এ্যানি, রাজশাহী বিভাগের নাট্যকলা বিভাগের এম.পি.এ (থিসিস গ্রুপ) তানভীন নাফিসা মীম, নজরুল বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রভাষক মো. রাকিবুজ্জামান ও রাজশাহী বিভাগের ফোকলোর বিভাগের সাবেক 'স্নাতকোত্তর শিক্ষার্থী লিপা ইয়াসমিন, নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফুর রহমান, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক সাবরিনা মেহরীন রাহা, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের রেজাউল এহসান, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রভাষক মাহমুদ আল হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল হোসাইন, নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক সিরাজাম মনিরা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল, নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক স্বপ্না পাপুল ও ফিরোজ আহমেদ, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের আজিজুর রহমান ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা শিকদার ও প্রভাষক আব্দুল করিম।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ