রোভার মুটের সুবর্ণ জয়ন্তিতে সোহরাওয়ার্দী কলেজের রোভার গ্রুপের ডে-ক্যাম্প
রোভার মুটের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ডে- ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উক্ত রোভার স্কাউট গ্রুপের ৪০ জন্য সদস্য ও গার্ল ইন রোভারসহ সাবেক সাতজন সিনিয়র রোভারমেট অংশগ্রহণ করে।
শনিবার (২৬ জানুয়ারী) সকালে ক্যাম্পটির উদ্বোধন করেন সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ঢাকা জেলা গার্ল ইন রোভারের সহকারী কমিশনার এবং উডব্যাজার এবং ডে ক্যাম্পের ক্যাম্প চিফ জনাব তাহমিনা রশিদ। উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত শোভাযাত্রায় সকলে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিতি ছিলেন সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার জনাব আসমা আক্তার বেলী। এছাড়াও ক্যাম্পে বিগত পঞ্চাশ বছরের রোভারিং কার্যক্রম নিয়ে ভিডিও প্ৰদৰ্শনী এবং স্কাউটদের বিভিন্ন বিষয়ে দক্ষতা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সিনিয়র রোভারমেট অনিক কুমার বলেন, "আজকের সকল কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এ ডে ক্যাম্পে অংশগ্রহণ করে সকল রোভার সদস্য খুবই আনন্দিত। এ ধরনের ডে-ক্যাম্প রোভারদের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি করে এবং 'প্রেসিডেন্ট রোভার স্কাউট' আ্যওয়ার্ড অর্জনের জন্য আরো একধাপ এগিয়ে রাখে।"
এদিন সন্ধ্যায় তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত ডে- ক্যাম্পের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য