ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিঠা উৎসব


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৮-১-২০২৪ বিকাল ৫:২

ঐতিহ্যবাহী মিষ্টান্ন কোনো দেশের সংস্কৃতিকে পরিচিতি করে। এমনিভাবে পিঠা-পুলি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলার গ্রামে গ্রামে বিশেষত শীতকালে অতিথি আপ্যায়নে পিঠা-পুলির উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়। 

অনেকের শৈশবের স্মৃতি জড়িয়ে আছে মায়ের হাতের গরম পিঠার সঙ্গে। সেই সব স্মৃতির পাতা উল্টাতেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গতকাল শুক্রবার দিনব্যাপী ‘পিঠা উৎসব-১৪৩০’ আয়োজন করে। এই উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি পিঠা-পুলির প্রায় ১৬টি স্টলসহ বিভিন্ন আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। 

পিঠা উৎসব উদ্‌যাপন উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। লোকজ, পল্লী গান ও নৃত্য ছিল অনুষ্ঠানের আকর্ষণীয় দিক। বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের পাশাপাশি শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি নতুন মাত্রা পায়। 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর আনোয়ারুল কবির সকাল ১০টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রেজারার, অ্যাডভাইজার, বিজনেস অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানেরা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

Sunny / Sunny

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী