ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত “কর্পোরেট নাইট” অনুষ্ঠিত
২৭শে জানুয়ারি রাজধানীর শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবের স্যামসান এইচ সেন্টারে (হল-১) অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্পোরেট নাইট-২০২৪। যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সারা বছর বিভিন্ন কর্পোরেট চুক্তির আওতায় এই হাসপাতালে সেবা নিয়েছেন তাদের নিয়ে আয়োজিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্র তারকা ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। তিনি বলেন, এখন কথায় কথায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমছে। দেশেই এখন উন্নত চিকিৎসাব্যবস্থা হচ্ছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ আয়োজন প্রশংসার দাবিদার। তাদের কর্পোরেট পার্টনার ও সেবা গ্রহীতাদের নিয়ে এরকম জমকালো আয়োজনের জন্য আমি হাসপাতাল কর্তৃপক্ষ কে সাধুবাদ জানাচ্ছি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিছক কোন প্রাইভেট হাসপাতাল নয়, সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। ‘চাই হাসিমুখ সবার’ অঙ্গীকার নিয়ে ২০ বছর ধরে এই হাসপাতালের পথচলা। সাধারণতঃ রোগীরা চিকিৎসা নিয়ে চলে যাবার পর তাদের সাথে আর হাসপাতালের কোন সম্পর্ক থাকে না; কিন্তু এই হাসপাতাল রোগী, সেবা গ্রহীতা ও কর্পোরেট পার্টনারদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করেছে যা একটি নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি’র সভাপতিত্বে নিজেদের অনুভূতি জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সুনন্দা রায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মোঃ আল-আমিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফজলুল হক আরিফসহ আরও অনেকে।
এ সময় কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রেজেন্টেশন তুলে ধরেন হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আয়েশা সিদ্দীকা। হাসপাতালের পক্ষ থেকে কর্পোরেট এ্যাওয়ার্ড হিসেবে উল্লেখিত ১১টি প্রতিষ্ঠানকে বেস্ট কন্ট্রিবিউটর এ্যাওয়ার্ড প্রদান করা হয় - প্রথম আলো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, র্যাডিসন ব্লু, রূপালী ব্যাংক, ব্র্যাক হেলথ প্রোগ্রাম, রানার গ্রুপ, প্রগতি ইনস্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা), অভিনয় শিল্পী সংঘ ও হোমবাউন্ড। এছাড়াও বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ আইন সমিতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, নিউজ ব্রডকাস্টারস এ্যাসোসিয়েশন (NBA), অটবি, নটরডেম ৯২ ফোরাম, ঢাকাস্থঃ সরাইল সমিতি সহ বেশ কিছু সংগঠন ও প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা স্মারক দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের এইচআর ও সাপ্লাই চেইনের মহাব্যবস্থাপক উইং কমান্ডার (অবঃ) মোঃ হাফিজ সরকার ও বিজনেস ডেভেলপমেন্টের সহঃ মহাব্যবস্থাপক এ কে মোঃ সাহেদ হোসেন।
করপোরেট নাইট অনুষ্ঠানের সঞ্চালনা করেন রিতি প্রভা ও ইভেন্ট ম্যানেজমেন্ট মিডিয়া প্রো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিরা। সংগীত পরিবেশনা করেন নন্দিত কন্ঠশিল্পী কোনাল ও পৃথ্বী। নৈশভোজের আয়োজন ও আকর্ষণীয় র্যাফল ড্রয়ের মাধ্যমে শেষ হয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ ব্যতিক্রমী জমকালো আয়োজন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
বর্ষাকালের অসুখ-বিসুখ
স্বল্প টাকার এক কিটেই বদলে যেতে পারে হাম মোকাবিলা
মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ : ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে লাইসেন্স বাতিল
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান