জাপার নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ ও মহাসচিব নিয়োগদান অবহিতকরণে নির্বাচন কমিশনে যাচ্ছেন প্রতিনিধি দল
জাতীয় পার্টির নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও অর্ন্তবর্তীকালীন মহাসচিব নিয়োগদান অবহিতকরণে দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভরায়ের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিদিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছেন।
চেয়ারম্যান হিসেবে দলের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের দায়িত্ব গ্রহণ ও তাঁর ক্ষমতাবলে পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনূর রশিদকে অর্ন্তবর্তীকালীন মহাসচিব নিয়োগদান অবহিতকরণের জন্য নির্বাচন কমিশন সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পার্টির চিঠি হস্তান্তর করা হবে।
প্রতিনিধি দলে আরো আছেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক রাষ্ট্রপতি উপদেষ্ঠা ও নতুনবাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক হাফিজ, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, ঢাকা মহানগর উত্তর জাপার সাধারণ সম্পাদক ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, জাপা নেতা খোরশেদ আলম খশু, পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহজাদা, জাপা নেতা এসএম হাসেম, এমএ রহিম খান, শেখ রুনা, সেরাজুল আরেফিন মাসুম ও জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আবু সাঈদ লিয়ন।
এমএসএম / এমএসএম
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে