এলএসডিসহ গ্রেফতার ৫ শিক্ষার্থী পাঁচ দিনের রিমান্ডে
লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাই (এলএসডি) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ (২০), এসএম মনওয়ার আকিব ওরফে আনান (২০), মো. নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু (২৪)।
সোমবার (৩১ মে) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় খিলগাঁও কমিউনিটি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল, আনান ও সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে ৫ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে ভাটারা থানার বারিধারা চৌধুরী লাউঞ্জে অভিযান চালিয়ে নাজমুল ও সালেকীনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারাবাহিক অভিযানে গ্রেফতারকৃত নাজমুলের দেয়া তথ্যমতে বনানী থানার মহাখালী টিভি গেইট এলাকায় তার শশুর বাড়িতে অভিযান চালিয়ে ৪ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার, এলএসডি বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা, ১০০ মার্কিন ডলার, একটি ল্যাপটপ, একটি স্টিলের কাঁচি, ১০টি স্বচ্ছ খালি জিপ পলিব্যাগ ও ১ গ্রাম অবৈধ নেশাজাতীয় আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।
এমএসএম / জামান
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা