ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রাতের নজরুল বিশ্ববিদ্যালয়ে আড্ডার অনুষঙ্গ এখন মুরগির বারবিকিউ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:১৩

একটা সময় শীতকাল মানেই ছিলো পিঠাপুলির উৎসব।শীতকাল মানেই এখন শুধু যে পিঠাপুলির উৎসব, তা কিন্তু নয়। কারণ সময় বদলে যাচ্ছে। উৎসবগুলোতে আসছে নিত্যনতুন পরিবর্তন। কুয়াশা ভরা হিম শীতল বাতাসে বারবিকিউ পার্টির আনন্দটাই অন্যরকম। এ যেন এখনকার জেনারেশনের নতুন ট্রেন্ড কিংবা বলা চলে চড়ুইভাতির আধুনিক রূপ। পার্থক্য এটুকুই- চড়ুইভাতির মতো এটি দিনে নয় বরং রাতেই বেশি করা হয়।

ছাত্রছাত্রীদের মাঝে এখন বারবিকিউ পার্টি বেশ জনপ্রিয়। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বস্তরের মানুষজনের এখন শীত উদযাপনের অন্যতম মাধ্যম বারবিকিউ পার্টি। আর তাতে পিছিয়ে নেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও। শীত এলেই যেন সবাইকে বারবিকিউ পার্টি করতেই হবে।

বিভিন্ন ডিপার্টমেন্ট, সংগঠন অথবা কয়েকজন বন্ধু মিলে সহজেই এর আয়োজন করা যায়। আর এই বারবিকিউ পার্টি আয়োজনের অন্যতম স্থান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ব্যবসায় প্রশাসন অনুষদের প্বার্শে বা বঙ্গবন্ধু স্কয়ার। সন্ধ্যার হরেক রঙের বাতির আলোয় আলোকিত ক্যাম্পাসের মনোরম পরিবেশ চারপাশের মসৃণ সরু পথ, বসার বেঞ্চ হয়ে ওঠে শত গল্পের সূচনা। চলে আড্ডা, গান, আলোচনা, ভরা পূর্ণিমায় জোছনা বিলাস আর বারবিকিউ তৈরির কাজ।
মুরগিই এর প্রধান উপাদান। সঙ্গে বিভিন্ন ধরনের মসলা, কয়লা, তারের নেট ইত্যাদি আয়োজনের মূল সরঞ্জামাদি। সকল জোগাড় শেষে রাত বাড়তেই শুরু হয় মূল কাজ। নির্দিষ্ট স্থানে ইট সাজিয়ে তারের নেট বিছিয়ে তার উপরে মাংস আর নিচের কয়লায় আগুন দিয়ে চলে পোড়ানোর কাজ। তার পাশেই চলে আড্ডা আর গানের আসর। টুং টাং গিটারের শব্দ, শত কণ্ঠের সুর ছড়িয়ে যায় চারদিকে।

বারবিকিউ পার্টি আসলে একটা উপলক্ষ মাত্র। বাড়ি ঘর ছেড়ে দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা আসে উচ্চশিক্ষা অর্জন করতে। ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনসহ প্রতিদিনের নানা ব্যস্ততার ভিড়ে এসব উৎসব রোজকার ক্লান্তি দূর করে। তৈরি হয় বন্ধন, বোঝাপড়া, ভালোবাসা। পরিবারের বাইরে তৈরি হয় আরও একটি পরিবার। ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পর এসব স্মৃতিই তো সম্বল। পাশে থেকে তারাই হয় চলার পথের এক নতুন অনুপ্রেরণা।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ