চিকিৎসকের শরীরে জখম, প্রাথমিক ধারণা হত্যা
রাজধানীর কলাবাগান এলাকায় নিজ বাসা থেকে কাজী সাবিরা রহমান লিপি (৪৭) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের পিঠে দু’টি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কলাবাগান থানার উপ-পরিদর্শক রব্বানী বিষয়টি নিশ্চিত করেরেছন।
সোমবার (৩১ মে) দুপুরে কলাবাগানের ৫০/১, ফাস্ট লেনের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন।
মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ঘটনাস্থলে এসে রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক বলেন, চিকিৎসকের দুটি রুম সাবলেট দেওয়া আছে। তার পিঠে ও গলায় জখমের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসার সাবলেটের বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু ও বাসার দারোয়ান রমজান ৩ জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ডা. সাবিরা দুটি বিয়ে করেছিলেন, তার প্রথম স্বামী একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর সাবিরা দ্বিতীয় বিয়ে করেন এবং তিনি একটি বেসরকারী ব্যাংক কর্মকর্ত।
তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা আলামত নিয়ে আসছি। সুষ্ঠ তদন্তের জন্য সবরকম চেষ্টা করা হবে। তবে এখন এর বেশি কিছু বলা যাবে না।
প্রীতি / প্রীতি
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল
গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে লঘুচাপ এবার কতটা শক্তিশালী হবে, ৩ নম্বর সতর্কতা
আজ বিশ্ব হাতি দিবস
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’