ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১০:৫৫

চলতি অক্টোবর মাসের ১৭ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সারাদেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি মূলত স্বাভাবিক ও অনুকূলে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এই ১০ দিনের পুরো সময় জুড়ে দেশের ওপর বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। তবে এ সময়ে অধিকাংশ এলাকায় দিনে ভ্যাপসা গরম পড়তে পারে, অন্যদিকে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে রাতের দিকে হালকা শীত অনুভূত হতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) আবহাওয়ার আগামী ১০ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানায়।

সংস্থাটি জানায়, আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করে দেখা গেছে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আকাশে ছোট ছোট মেঘের খণ্ড ভেসে বেড়াতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে এই মেঘের ঘনত্ব কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ২১ তারিখ থেকে দেশের আকাশ অনেকটাই মেঘমুক্ত ও পরিষ্কার হয়ে যাবে। আকাশে সূর্য উজ্জ্বল থাকবে এবং অধিকাংশ এলাকায় প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা স্বাভাবিক সূর্যালোক পাওয়া যাবে।

উজ্জ্বল রোদ থাকলেও এই সময়ে কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তবে ঢাকা, সিলেট, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের বেলায় বেশ ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এর বিপরীত চিত্র দেখা যাবে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের দিকে আবহাওয়া কিছুটা শীতল হয়ে আসতে পারে। পাশাপাশি দেশের মধ্য ও উত্তরাঞ্চলের নদী অববাহিকায় গভীর রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, সামগ্রিকভাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত দেশে বড় ধরনের কোনো বৃষ্টি বলয় বা সার্বিক বর্ষণের সুযোগ নেই। কেবল ১৭ ও ১৮ অক্টোবর দেশের অত্যন্ত সীমিত অংশে, মাত্র এক থেকে পাঁচ শতাংশ এলাকায় আকস্মিক ও স্বল্পস্থায়ী হালকা বৃষ্টি হতে পারে। তবে পাহাড়ি এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় মাঝেমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত চলাকালে সংশ্লিষ্ট এলাকায় বেশ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই আকাশে ঘন মেঘ দেখা দিলে সবাইকে সতর্ক থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সময়কালে বঙ্গোপসাগর উপকূল স্বাভাবিক থাকবে। অন্তত ২৪ অক্টোবর পর্যন্ত সাগরে কোনো উল্লেখযোগ্য নিম্নচাপ বা ঝড়ের সিস্টেম তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে উপকূলীয় অঞ্চল ও সাগরে সামুদ্রিক পরিস্থিতি শান্ত থাকবে।

সংস্থাটি আরও জানায়, আবহাওয়া পরিস্থিতি সার্বিকভাবে স্বাভাবিক থাকায় এই ১০ দিনে বাইরে বা রোদে যেসব কাজ করা প্রয়োজন, তা অনায়াসে শেষ করা যাবে। তবে এই সময়ে দেশে স্বাভাবিক খরা পরিস্থিতি অব্যাহত থাকায় কৃষকদের নিজেদের আবাদি জমিতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় পর্যটকরা দেশের যেকোনো দর্শনীয় স্থানে নির্ভয়ে ভ্রমণ করতে পারবেন।

তবে মাসের একদম শেষের দিকে আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে। আগামী ২৪ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া সিস্টেম তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই সিস্টেমটির গতিপথ ও শক্তির ওপর নির্ভর করে অক্টোবর মাসের শেষ দিকে একটি নতুন বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যা পরে স্পষ্ট হবে।

aliul / aliul

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০

দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অনুমোদিত সময়ের বে‌শি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: শেখ রবিউল আলম

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’