ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১-২-২০২৪ বিকাল ৫:১০
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নয়া শতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম। 
 
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় ২০২৪-২৫ কার্যকরী পরিষদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম। মোট নয়টি পদে একাধিক প্রার্থী না থাকায় নয়টি পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 
এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাস ও সভ্যতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, মো. শফিকুল ইসলাম ও ওবায়দুর রহমান।কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ইলিয়ান হোসেন (দৈনিক দেশ জনপদ) যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন (দেশ রূপান্তর), দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম (দৈনিক বাংলা) কোষাধ্যক্ষ মোহাম্মদ এনামুল (আমার সংবাদ),  এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহরাব হোসেন (দৈনিক দক্ষিণ অঞ্চল) মাসুদ রানা (ঢাকা টাইমস) মো. মেহেদী হাসান (বিডিএন ৭১)।
 
নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?