জাপায় কাদের-চুন্নুর প্রয়োজন নেই: কাজী মামুনূর রশিদ
জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই। নেতাকর্মীরা প্রতারক ও বাচালদের দেখতে চায় না। তারা দলের অনেক ক্ষতি করেছেন। পার্টির ইমেজ নষ্ট করেছেন। আমরা পার্টিকে পুনরায় শক্তিশালী করছি।শুক্রবার সকালে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপার নবনিযুক্ত মহাসচিব কাজী মামুন।এসময় তিনি আরো বলেন, বেগম রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে। আমরা পল্লীমাতাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব মামুন বলেন, কাদের-চুন্নুর জন্য দলের আজ বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেয়া হবে।
এরআগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লীবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনূর রশিদ। এসময় তার সঙ্গে ছিলেন জাপার নবনিযুক্ত মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ঢাকা মহানগর উত্তর জাপার আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মহানগর জাপার সদস্য সচিব ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, নব্বই পরবর্তী জাতীয় ছাত্র সমাজের জনপ্রিয় সভাপতি ও প্রভাবশালী ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, দলের যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, জাপা নেতা খোরশেদ আলম খোশু, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রিমা, শেখ রুনা, মহানগর জাপা নেতা মাসুম আহমেদ, মুকুল আহমেদ, আবুল হাশেম, মো. আসাদ ও জাতীয় ওলামা পার্টির মাওলানা সোহরাব হোসেন প্রমুখ।
পরে পল্লীবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনূর রশিদ। কার্যালয় পরিদর্শন ও পার্টির স্টাফদের খোঁজখবর নেন তিনি। পরে কার্যলয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব।
এসময় মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেন, "অব্যাহতি পাওয়া নির্লজ্জ চুন্নুর চ্যালেঞ্জ প্রতিহত করেই শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ে প্রবেশ করেছি। দেখি কে প্রতিহত করে। কার কত বুকের পাঠা আছে, তা আগামীতেই প্রমাণ হবে, ইনশাল্লাহ।"
দেড় ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন নবনিযুক্ত মহাসচিব ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়
‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের
৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির
'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে