বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে দেশ দারিদ্র্যমুক্ত হয়ে যেত : গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে দেশ এতদিনে দারিদ্র্যমুক্ত হয়ে যেত। তার অকাল মৃত্যু দেশ ও দেশের মানুষকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছে। শনিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে ঘাতকচক্র এ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছিল। তারা যেমন এ দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, দেশের উন্নয়ন ও অগ্রগতিকেও তারা মেনে নিতে পারেনি। এ কারণেই ঈর্ষাপরায়ণ হয়ে দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির পথ অনেকটা রুদ্ধ হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির সেই ধারা পুনরায় ফিরে এসেছে এবং দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে দুর্বারগতিতে এগিয়ে চলেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুহাম্মদ জহিরুল ইসলাম দোবাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহিদ উল্লা খন্দকারসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ শহরের ১ হাজার অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করে।
এমএসএম / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
Link Copied