ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতেই রওশন এরশাদ দায়িত্ব নিয়েছেন : কাজী মামুন


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ২:৫৭

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, পল্লীবন্ধু এরশাদের মৃত্যুর পর যিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন তার ব্যর্থতার কারণে পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করতেই রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। 

শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। 

ছাত্রসমাজের সহ সভাপতি নকিবুল হাসান নিলয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মামুন সাবেক চেয়ারম্যানের কঠোর সমালোচনা করে বলেন, জিএম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খেয়ানত করেছেন। তারা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। পার্টির সবার সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ 
এই মোনাফেকদের দল থেকে অব্যাহতি দিয়েছের। তিনি বলেন, বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই। 

জাপার নবনিযুক্ত মহাসচিব বলেন, জিএম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধুমাত্র তার স্ত্রীকে এমপি করার জন্য দেশের লাখো নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বঘোষিত জনবন্ধু জিএম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন। 

প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহবায়ক, যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ, এরফান আহমেদ এবং আবু সাঈদ লিওনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি ঘোষণা করা,হয়। 

প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাবেক প্রতিমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, জাপার নবনিযুক্ত মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা প্রমুখ। 

প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ গোফরান, নুরুল ইসলাম মিলন, পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, নব্বই পরবর্তী জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও জাপার এক সময়কার প্রভাবশালী ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন, এমএ কুদ্দুস খান, নুরুল ইসলাম নুরু, আসাদ খান সামি, শাহিন আরা সুলতানা রিমা, নজরুল ইসলাম মুকুল, জহিরুদ্দিন জহির, শাহ আলম খান মাসুদ, শিশির আহমেদ, এসএম হাসেম, শেখ রুনা, মো. বাচ্চু মিয়া, কাজী মো. ফারুক, মো. কামরুজ্জামান, নাফিজ মাহবুব, শামসুল আলম, পাভেল আহমেদ, শেখ আমিনুল হাকিম, রিয়াজ খান, পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রমুখ।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের