ববি উপচার্যের সঙ্গে ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার (৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় নেতৃবৃন্দ উপাচার্যের সাথে তার অফিসে সাক্ষাৎ করেন।
এসময় উপাচার্য নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং অতীতের ধারাবাহিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান৷সাক্ষাৎকালে উপাচার্যের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ববিসাস নেতৃবৃন্দ৷ এসময় উপস্থিত ছিলেন ববিসাসের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সহ ববিসাসের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবদুল কাইউম নতুন কমিটি ঘোষণা করেন। এতে দৈনিক সকালের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাকির হোসেন সভাপতি ও নয়াশতাব্দীর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমদাদুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য