পবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার(৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল ১০টায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
পরবর্তীতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের ২য় তলায় ডিজিটাল রিসোর্স একসেস সেন্টারের উদ্বোধন করেন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গ্রন্থাগারিক পঙ্কজ কুমার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, মুখ্য আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, আন্তর্জাতিক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানী প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, জ্ঞান চর্চা ও নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিয়মিত গ্রন্থাগারে যেতে হবে এবং গ্রন্থাগারের জ্ঞান ভান্ডার সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী বলেন, জ্ঞান অর্জনের জন্য নিয়মিত গ্রন্থাগারে আসা অত্যন্ত জরুরী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন