১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শ্রাবণ জ্যোৎস্নায়
“কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাসে আমেরিকায় বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ এবং পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করেছেন সুন্দরী মেয়ে মৌ-কে।”
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য এ সিনেমা। তামান্না সুলতানা প্রযোজিত এই সিনেমাটির চিত্রনাট্য,সংলাপ ও পরিচালনা করেছেন বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আবদুস সামাদ খোকন।
২০২১ সালে শুটিং শুরু হওয়া সিনেমাটি ২০২৩ সালে কলকাতার ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ দেখানো হয়। তখন পরিপূর্ণ ছিলো প্রেক্ষাগৃহ। এক কথায় অসাধারান মনোগ্রাহী একটি চলচ্চিত্র "শ্রাবণ জোৎস্নায়"! বিশেষ করে আপামর বাঙালী পরিবারের নির্ভেজাল পারিবারিক মনোরঞ্জনের সিনেমা "শ্রবণ জোৎস্নায়"! বার বার দেখতে ইচ্ছে হয়! সিনেমাটি দেখার পর দর্শকদের মুগ্ধতা বার বার সে কথাই মনে করিয়ে দিচ্ছিলো।
এবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে সিনেমাটি বাংলাদেশে। ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহ মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি সোমবার মুক্তি পেল সিনেমার ট্রেলার। সিনেমায় অভিনয় করছেন দীঘি, গাজী আবদুন নূর, বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।
এমএসএম / এমএসএম
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
Link Copied