ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

ভারতের কুদানকুলাম এনপিপির ২য় ও ৩য় ধাপের নির্মান সংক্রান্ত প্রটোকল স্বাক্ষর


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১১-২-২০২৪ দুপুর ৪:১১

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অজিত কুমার মহান্তি সম্প্রতি ভারতের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন। ভিজিটকালে, রাশিয়া-ভারত আন্তঃসরকারি চুক্তির অধীনে বিদ্যুৎ প্রকল্পটির দ্বিতীয় ও তৃতীয় নির্মান সংক্রান্ত একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। 

আলেক্সি লিখাচেভ তার মন্তব্যে বলেন, “ভারত আমাদের কৌশলগত অংশীদার। পরমাণু শক্তি ক্ষেত্রে আমাদের সহযোগিতার সূত্রপাত হয় গত শতাব্দীর আশির দশকে, যখন দু’দেশের মধ্যে রুশ নকশায় ভারতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান সংক্রান্ত আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে পরমাণু শক্তির ব্যবহার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আমাদের এই পারষ্পরিক সহযোগিতার ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী”। 

রাশিয়া-ভারত প্রযুক্তিগত ও এনার্জী সহযোগিতার ক্ষেত্রে কুদানকুলাম এনপিপি সর্ববৃহৎ এবং একটি ফ্ল্যাগশিপ প্রকল্প। প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়িত হচ্ছে। রুশ ভিভিইআর-১০০০ রিয়্যাক্টর ভিত্তিক মোট ৬টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ধরা হয়েছে ৬হাজার মেগাওয়াট। প্রথম ধাপে নির্মিত ইউনিট-১ এবং ২ যথাক্রমে ২০১৩ ও ২০১৬ সালে ভারতের জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে এবং এই ইউনিটগুলো তাদের নমিনাল ক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করছে। দ্বিতীয় ধাপের তৃতীয় ও চতুর্থ ইউনিট এবং তৃতীয় ধাপের পঞ্চম ও ষষ্ঠ ইউনিট বর্তমানে নির্মানাধীন রয়েছে। তৃতীয় ও চতুর্থ ইউনিটের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ বর্তমানে শেষ পর্যায়ে। 

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মান ছাড়াও রসাটম ভারতে স্থাপিত ভিভিইআর-১০০০ রিয়্যাক্টরগুলোর জন্য নির্ভরযোগ্য ও কার্যকরী জ্বালানী সরবরাহ করছে। রিয়্যাক্টরগুলোর পরিচালন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বর্ধিত জ্বালানী চক্র’ প্রবর্তন করা হয়েছে। 

কুদানকুলামে ভিভিইআর রিয়্যাক্টর ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে এনপিপি’র ইভোল্যুশুনারি নকশা ব্যবহৃত হয়েছে যা, সর্বাধিক নিরাপদ, নির্ভরযোগ্য এবং কার্যকরি। কুদানকুলাম এনপিপি’তে সর্বপ্রথম শীতলীকরণের জন্য একটি ইউনিফাইড ব্যবস্থা ব্যবহৃত হয়েছে, যেখানে চারটি ইউনিটের কন্ডেনসারগুলোকে শীতল রাখতে একটি বড় আয়তনের কৃত্রিম জলাধার ভিত্তিক হাইড্রোলিক কাঠামো কাজ করবে। তৃতীয় এবং চতুর্থ ইউনিটে যন্ত্রপাতি স্থাপনের জন্য প্রথমবারের মতো ‘ওপেন টপ’ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। 

কুদানকুলাম এনপিপি’র জেনারেল কন্ট্রাকটর রসাটমের প্রকৌশল শাখা। প্রতিষ্ঠানটি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেরও জেনারেল কন্ট্রাকটর।

Sunny / Sunny

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার