উদ্যোক্তা উন্নয়নে এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক এর মধ্যে অংশীদারিত্ব চুক্তি
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) -এর আওতায় এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) -এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি, ২০২৬) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব হুসনে আরা শিখা।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডিরেক্টর জনাব নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডির প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অ্যাডিশনাল ডিরেক্টর জনাব মো. নজরুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর ও বিনিময় করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) -প্রোগ্রামস ও জয়েন্ট ডিরেক্টর জনাব মোহাম্মদ ওয়াসিম, কোঅর্ডিনেটর-প্রোগ্রামস ও ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আরিফুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এসএমই ডিভিশন হেড হোসেন-আল-সাফীর চৌধুরী ও এগ্রি ডিভিশন হেড শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে