র্যাংগস গ্রুপ অব কোম্পনিজ এর প্রয়াত চেয়ারম্যান আকতার হোসেন এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ
র্যাংগস গ্রুপ অব কোম্পনিজ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন স্মরণে বাংলামোটর, ঢাকা -এ অবস্থিত র্যাংগস এর হেড অফিসে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। আকতার হোসেন ১১ই ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার সকাল ১১:৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত তার নিজ গ্রাম খাওখীর -এ নামায-এ-জানাযা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছিল। আকতার হোসেন বাংলাদেশের ব্যবসায় এর জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত।
তিনি ১৯৮৪ সালে র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত। তার ব্যবসায়িক গন্ডিকে আরো প্রসারিত করেছেন মোটরবাইক, কার, ফার্মাসিউটিক্যালস, পেট্রো কেমিক্যালস, কার্গো ্ শিপিং, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে।
তিনি র্যাংগস ইলেক্ট্রনিক্স লিঃ; ফার্মাশিয়া লিঃ; হোয়াইট প্রোডাক্টস ্ ইলেক্ট্রনিক্স লিঃ; হোসেন ট্রেডিং কোম্পানি লিঃ; আরইএল মোটরস লিঃ; আরইএল পেট্রো কেমিক্যালস লিঃ; স্কাইবাংলা এভিয়েশন লিঃ; শার্প ট্রাভেলস লিঃ; এর চেয়ারম্যান ও টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর ভাইস-চেয়ারম্যান ছিলেন।
এছাড়াও অনুপ্রেরণা হিসেবে রয়েছিলেন ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিঃ; ফেইস মি লিঃ; ফার্স্ট ইম্পেরিয়াল বাংলাদেশ লিঃ; ইসলাম ব্রাদার্স কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং লিঃ এর সাথে। পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধু সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান; ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আগত অতিথি, স্টেকহোল্ডার, র্যাংগস গ্রুপ অব কোম্পানিজ এর সকল সহ-প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রেস ও মিডিয়ার সাংবাদিক গণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের ব্যবসায় এর জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত মরহুম আকতার হোসেন তার উজ্জীবনী নেতৃত্ব, উদার হৃদয় ও বরেণ্য ব্যক্তিত্বের জন্য আমাদের মাঝে বেঁচে থাকবেন হাজার বছর ধরে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ