ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

শুরু হলো দেশের প্রথম ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১১-২-২০২৪ বিকাল ৬:৩৯

বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (বিএসওএবি) আয়োজনে দুই দিনব্যাপি ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪’ শুরু হয়েছে। দেশের বিউটি ইন্ডাস্ট্রির সাথে জড়িত নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এমন আয়োজন বাংলাদেশে এটিই প্রথম।  
 
১১ ফেব্রুয়ারি, রবিবার রাজধানীর আইসিসিবি-তে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রী মো: নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি। আগামীকাল (১২ ফেব্রুয়ারি, সোমবার) প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপুমনি’র উপস্থিতিতে অনুষ্ঠানটি সমাপ্ত হবে।

অনুষ্ঠানে, বিএসওএবি-এর প্রেসিডেন্ট কানিজ আলমাস খান; সেক্রেটারি সুমনা হাসান; অ্যাসিস্টেন্ট সেক্রেটারি শারমিন কচি; ভাইস-প্রেসিডেন্ট নেলুফার খন্দকার ও গীতি বিল্লাহ; ইভেন্ট সেক্রেটারি কাজী কামরুল ইসলাম; অ্যাসিস্টেন্ট ইভেন্ট সেক্রেটারি রাজিয়া সুলতানা; এবং ট্রেজারার সায়েরা মঈন সহ বিউটি ইন্ডাস্ট্রির বিভিন্ন সদস্যবৃন্দ, তারকাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্প মন্ত্রী মো: নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি বলেন, “এই উদ্যোগটি কেবলমাত্র কর্মক্ষেত্র তৈরি নয়, বরং যথাযথ সুযোগ প্রদানের মাধ্যমে দেশব্যাপি নারীদের অনুপ্রাণিত করবে। দেশবাসীর প্রতি আমার আহ্বান, সকলে বিএসওএবি-এর এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন করুন এবং এমন একটি ভবিষ্যৎ নিশ্চিতে সাহায্য করুন, যেখানে সমাজে পিছিয়ে থাকা নারীরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।”

এ বিষয়ে বিএসওএবি-এর প্রেসিডেন্ট কানিজ আলমাস খান বলেন, “হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪ দেশের বিউটি ইন্ডাস্ট্রিকে ত্বরান্বিত করতে, পরিবর্তন নিয়ে আসতে, সদস্যদের ক্ষমতায়ন ও নতুনদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এই অনন্য যাত্রায় সকলকে আমাদের সাথে যোগদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করি।”

হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট-এর মূল কর্মসূচীর মধ্যে রয়েছে ফ্যাশন শো, দেশি-বিদেশি হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্টদের লাইভ ডেমনস্ট্রেশন, লেটেস্ট ট্রেন্ডস দ্বারা সজ্জিত বিশেষ এক্সিবিশন, ব্যবসায়িক বাধা ও চ্যালেঞ্জগসমূহ বিষয়ক আলোচনা পর্ব এবং বিউটি ইন্ডাস্ট্রিতে অসামান্য ভূমিকা পালনকারীদের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান পর্ব।

Sunny / Sunny

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি

পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ