ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে শ্যামলবাংলা রিসোর্টে ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার দিনব্যাপি বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়। শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপি এ আয়োজন সকাল ৯ টায় শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে। খেলাধুলা, সুইমিং, খাওয়া-দাওয়া, নৃত্যগীত ও জমকালো কনসার্ট এবং র্যাফেল-ড্র এ আয়োজনে অংশগ্রহণকারীরা মনোমুগ্ধকর পরিবেশে উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, প্রফেসর ড. মোঃ শরিফ উদ্দিন আহমদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার, কমিশনার, ঢাকা মেট্রপলিটন পুলিশ; প্রফেসর ড. নাসিম বানু, উপ-উপাচার্য (প্রশাসন), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. রকীব আহমদ, উপাচার্য, এফআইইউ; ড. মোঃ মুঞ্জর-ই-খোদা তরফদার, ট্রেজারার, এফআইইউ; মোঃ মশিউর রহমান, রেজিস্ট্রার, এফআইইউ; শেখ মোসাদ্দেক কবির, পরিচালক (অর্থ), এফআইইউ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন সকলের উদ্দেশ্যে তিনটি আনন্দের বার্তা প্রদান করেন প্রথমত ২০২৪ সালে এফআইইউ ২য় সমাবর্তন আয়োজন করবে, দ্বিতীয়ত এ বছরই বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে এবং তৃতীয়ত স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তথা এ্যালামনাইদের সমন্বয়ে বৃহৎ পরিসরে একটি মিলনমেলার আয়োজন করা হবে।
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা