রেডিও ক্যাপিটালে ফাগুন ভালোবাসা উৎসব
কোকিলের মিষ্টি সুরের কুহুতানে মুখরিত প্রকৃতি। গাছে গাছে পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পত্রপল্লবে শোভিত হয়েছে বৃক্ষরাজি। কোকিলের সুরের সাথে নতুন সাজে প্রকৃতির সাজসজ্জায় জানান দিয়েছে ঋতুরাজের আগমনী বার্তা। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে এখন দারুণ মাস, আমি জানি তুমি আসিবে না ফিরে মিটিবে না পিয়াস- কবির বিরহমালায় গাঁথা সুর যেন পাখির কন্ঠে প্রতিধবনিত হচ্ছে চারিদিকে। আগুনঝরা ফাগুনের উচ্ছাসের সাথে ভালোবাসার রঙে কাল বুধবার ফাগুনমিশ্রিত ভালোবাসায় মেতে উঠবে সারাদেশ।
ফাগুন রাঙা দিবসের সাথে ভালোবাসা দিবস উদযাপনে দেশের সবথেকে বড় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এই প্রথম বারের বর্ণালী বসন্তের সাথে ভালোবাসার উন্মাদনায় মেতে উঠবে। বসন্ত ও ভালোবাসা দিবসের এমন সুষমামন্ডিত শৈল্পিক কর্মযজ্ঞে দিনব্যাপী বই উৎসবের আয়োজন করছে ক্যাপিটাল এফ এম ৯৪.৮। এতে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য কবি, সাংবাদিক, সাহিত্যিক ও শোবিজ অঙ্গনের তারকারা।
সকাল ১০টায় কবি হাসান হাফিজ ও শাহনাজ মুন্নীর প্রেম ও কবিতা দিয়ে আয়োজনের সূচনা ঘটবে। এরপর সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী হায়দার হোসেন, কাজল আরিফ, রাজিয়া সুলতানা আরজু, তনুশ্রী রায়। রেডিও ক্যাপিটালের এমন আয়োজনে শ্রোতারা জনপ্রিয় আরজে,দের কথার যাদুতে মোহিত হবে। সাথে থাকবে দম ফাটানো হাসির কৌতুক। এতে অংশ নিবেন শাওন ও আনোয়ার আলম সজল প্রমুখ।
রাত ৯টা পর্যন্ত এই আয়োজন শুনতে পাবেন ৯৪.৮ এফ এম এ আর ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম 94.8 এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ। দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন www.radiocapital.fm। গুগোল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও ক্যাপিটাল ৯৪.৮ অ্যাপটি।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত