কর্মীবান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকারে ডে কেয়ার সুবিধা চালু করলো ব্র্যাক ইউনিভার্সিটি
ব্র্যাক ইউনিভার্সিটি “আদর” নামে ডে কেয়ার সেন্টার চালু করেছে। কর্মীবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি পূরণে এটি ব্র্যাক ইউনিভার্সিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অফিস চলাকালে এই ডে কেয়ার সেন্টারে ব্র্যাক ইউনিভার্সিটির কর্মীদের শিশুদের সার্বিক যত্ন নেওয়া হবে।
১৩ ফেব্রুয়ারি মেরুল বাড্ডার নতুন ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্যসহ উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স এর ডিরেক্টর রিফাত সুলতানা, ডিরেক্টর অফ অপারেশন্স মোহাম্মদ সাজেদুল করিম, বিএসআরএম স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর আরশাদ এম চৌধুরী, ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ এর চেয়ারপারসন ফেরদৌস আজিম এবং ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-উর্ধতন কর্মকর্তা, শিশু এবং তাদের অভিভাবকরা।
সৈয়দ মাহফুজুল আজিজ তার বক্তব্যে একটি কর্মীবান্ধব পরিবেশ তৈরি এবং কর্মজীবনে ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য আনতে ডে কেয়ার সেন্টারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত, যা কর্মীদের নানাভাবে সহযোগিতার মাধ্যমে আরও বেশি কার্যকর করে তুলতে সহায়তা করবে। আমাদের সহকর্মীদের সন্তানদের জন্য একটি সুন্দর পরিবেশ দেওয়ার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে সম্মান এবং সহমর্তিতার সংস্কৃতি গড়ে তুলতে চাই।” বিজ্ঞপ্তি
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা