শাহ্জালাল ইসলামী ব্যাংক ও দারাজ বাংলাদেশের চুক্তি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেড এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ এবং দারাজ বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ মোস্তাহিদাল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ডকুমেন্ট হস্তান্তর করেন।
উক্ত চুক্তির ফলে দারাজ বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকদের অর্থ্যাৎ পণ্য সরবরাহকারীদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংক হিসাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মাধ্যমে ব্যাংকে না গিয়ে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত প্রদান করতে পারবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক ডিজিটাল সিস্টেমে ইএফটি/আরটিজিএস এর মাধ্যমে এবং অন্যান্য ব্যাংকে অবস্থিত দারাজ বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের অর্থ দ্রুতু, নির্ভুল ও সহজতর ভাবে প্রদান করা যাবে। উক্ত ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানসমূহ তাদের চাহিদা মোতাবেক ব্যাংকিং সেবা স্ব-শরীরে ব্যাংকে না এসে তাদের নিজ নিজ কার্যালয় হতেই গ্রহণ করতে পারবে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী, এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান মোঃ সামছুুদ্দোহা, ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক এস এম কাওসার, ব্যাংকের বিডিএন্ডএমডি বিভাগের কর্মকর্তা চৌধুরী গোলাম রহমান এবং ব্যাংকের প্রগতি সরণি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধŸতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত