ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে সিঙ্গেল কমিটির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৪-২-২০২৪ দুপুর ৩:১৫

সিঙ্গেল থাকি সুস্থ থাকি ১৪ই ফেব্রুয়ারিকে না বলি- এই স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিঙ্গেল কমিটির সদস্যরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

 বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিঙ্গেল কমিটি কর্তৃক আয়োজিত মিছিলটি সকাল সাড়ে দশটায় প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ টিএসসি হয়ে মুক্ত মঞ্চের সামনে শেষ হয়। এসময় সিঙ্গেল কমিটির সভাপতি মো. শওকত হোসেন বলেন, আমাদের এই আন্দোলন হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে। এই ভালোবাসা শুধু যুগলদের জন্য নয়, এই দিবসে সকলের জন্য ভালোবাসা থাকবে, আমার নিজের জন্য, পরিবারের জন্য, দেশ ও সমাজের জন্য।

সিঙ্গেল কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ রাকিবুল  ইসলাম রাসেল বলেন, ভালোবাসার নামে যে বেহায়াপনা ও  প্রতারণা হয় এজন্য অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। এই জন্যই আমাদের এই প্রতিরোধ মিছিল।

সাবেক সভাপতি মো. হাসিবুর রহমান বলেন, আমরা এক সময় সিঙ্গেল থেকে ডাবল হব কিন্তু বেহায়াপনা ও অশ্লীলতা যেন না থাকে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। 

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটি সিঙ্গেলদের আত্ম উন্নয়নে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে আসছে৷ এরা সবাই সিঙ্গেল থাকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ বিষয়ে সন্দেহ কাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?