ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর রঙিন আয়োজন


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ১৫-২-২০২৪ বিকাল ৫:৩৭

বর্ণাঢ্য আয়োজনে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয়।

শোভাযাত্রা শেষে ফিচার প্রদর্শনী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন সময়ে প্রকাশিত ফিচার সমূহ ঘুরে ঘুরে দেখেন এবং প্রশংসা করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং ঢাকা-২০ আসনের সাংসদ আলহাজ্ব বেনজির আহমদ। প্রধান আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশেষ আকর্ষণ হিসেবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা চাইলে সমাজের বিভিন্ন অসঙ্গতির ইতিবাচক সমাধান করতে পারে। একইসাথে সাংবাদিকতার অপব্যবহারে অনেকের ক্যারিয়ার ধ্বংস হতে পারে। এসব বিষয়ে সচেতন থাকা উচিত।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গবিসাসকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যেতে হবে। নেতিবাচক বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। সমালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে সংবাদ এবং সাংবাদিকতা বিষয়ে আলোকপাত করেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক শামসুজ্জামান শামস। তিনি সাংবাদিকতার সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন।

আলোচনা সভা শেষ পর্যায়ে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে ২০২৩-২৪ সেশনের জন্য তিন (৩) সদস্য বিশিষ্ট 'গবিসাস পরামর্শক পরিষদ' ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, প্রশাসনিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন সংগঠন গবিসাস। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হিসেবে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে তারা। 

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি