ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বসুন্ধরা সিটি-তে Apex উন্মুক্ত করলো দেশের সবচেয়ে বড় ফুটওয়্যার স্টোর


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৫-২-২০২৪ রাত ৮:২

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল-এ, লেভেল ৬-এর ব্লক বি-তে উদ্বোধন হলো Apex-এর সুবিশাল শপ, যেটি ফুটওয়্যারের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শো-রুম যার আয়তন ২২,৫০০ বর্গফুট।

সাড়ে ৩ হাজারেরও বেশি জুতার কালেকশন নিয়ে, সেজে উঠেছে এই শো-রুম। যার মধ্যে নিজস্ব ব্র্যান্ড Apex, Nino Rossi, Moochie, Dr. Mauch, Venturini, SPRINT, Maverick, Twinkler, Jatarea, School Smart-এর পাশাপাশি আছে Nike, Asics, Hey Dude, Cross, Police-এর মতো সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোরও দারুণ সব জুতা। একসাথে এক জায়গায় শিশু থেকে বয়স্ক, নারী-পুরুষ সবার জন্য বিচিত্র ডিজাইনের জুতার আকর্ষণীয় সমাহার।

চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফুটওয়্যার তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে দেশের ১ নম্বর রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড Apex. এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সাথে এমনকি যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের ধারাবাহিকতা। আগের ২৬০টিরও বেশি রিটেইল আউটলেটের সাথে, Apex এবার যোগ করলো নতুন এই বৃহত্তম শো-রুমের গর্বিত যাত্রা।

শো-রুম উন্মোচনের সময় উপস্থিত ছিলেন জনাব ফিরোজ মোহাম্মদ- চীফ অপারেটিং অফিসার (সিওও); মোঃ মাইন উদ্দিন- ফিন্যান্সিয়াল কন্ট্রোলার, ফাইনান্স এন্ড একাউন্ট; সালমান আব্বাস খান- জেনারেল ম্যানেজার- প্রোডাক্ট ম্যানেজমেন্ট,  কাজী সোহেল আহমদ-জেনারেল ম্যানেজার-সাপ্লাই চেইন; আরবাবুর রহমান- ডেপুটি জেনারেল ম্যানেজার, রিটেইল বিজনেস; মোঃ রায়হান কবির- ম্যানেজার, মার্কেটিং -সহ অন্যান্য কর্মকর্তারা

অল্প কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ঈদ-উল-ফিতরের কেনাকাটাতেও Apex-এর সময়োপযোগী ডিজাইনের জুতার ব্যাপক ভাণ্ডার নগরবাসীরা এক জায়গাতেই পেয়ে যাবেন এখানে, সব বয়সের সকলের জন্য এই শপিং অভিজ্ঞতা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে বলেই Apex-এর প্রত্যাশা।

 

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত