গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন মিতালী ক্লাব এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদাম ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২১ মে) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় উজ্জল হোসেনের ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে উজ্জলের ঝুটগুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৫টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ ঝুটের মালামাল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনার সংবাদ এখনো পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
রিয়াদ / রিয়াদ
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ