পবিপ্রবিতে ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় একাডেমিক ভবনের সামনে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের গণিত বিভাগের তত্ত্বাবধানে অলিম্পিয়াডের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং ৯টা ৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্ত্বে অধ্যাপক ড. আব্দুল মাসুদ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক বেল্লাল হোসেন,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) অধ্যাপক ড. মো: মুস্তাফিজুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির(আইইউটি) সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ।
উদ্বোধন শেষে সকাল ১০টা৩০ মিনিটে থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত অলিম্পিয়াড প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরবর্তীতে বিকেল ৩টা৩০ মিনিটে অতিথিরা বক্তব্য প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্ব, ফলাফল প্রকাশ, সার্টিফিকেট প্রদান, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত। দিনব্যাপী আয়োজনে প্রতিযোগিদের লজিস্টিক সাপোর্ট, স্নাকস,দুপুরের খাবার প্রদান করা হয়।
১৪ তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, গণিত শিক্ষার প্রতি আগ্রহী তৈরি করা গণিত অলিম্পিয়াডের মূল লক্ষ্য। সারাদেশে বাংলাদেশ গণিত সোসাইটি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রোগ্রাম দীর্ঘদিন ধরে চলে আসছে। গণিতের ব্যবহার এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গাণিতিক শিক্ষার মেধার বিকাশ ঘটাতে এবং গণিত শিক্ষায় আগ্রহ তৈরি করা অলিম্পিয়াডের মূল লক্ষ্য। গণিত ছাড়া সাইন্স চিন্তা করা যায় না।"
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু