শুরু হলো সিপিডিএল রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল ২০২৪
রাজধানীর পূর্ব ভাটারার সিপিডিএল রুবিকন সিটি-তে আয়োজন করা হয়েছে রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল ২০২৪। সম্প্রতি ঢাকায় সিপিডিএল এর নির্মীয়মান হ্যাপি কন্ডোমিনিয়াম রুবিকন সিটি প্রকল্প প্রাঙ্গণে মনোজ্ঞ এক অনুষ্ঠানের মাধ্যমে কার্নিভালের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২৮টি কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের প্রথিতযশা নির্মাণ প্রতিষ্ঠান সিপিডিএল এই আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জি. ইফতেখার হোসেন বলেন, উৎসবমুখর অনানুষ্ঠানিক ক্রীড়া প্রতিযোগিতা সহযোগী প্রতিষ্ঠান সমূহের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক স্থাপনে কার্যকরী ভূমিকা পালন করে। ফলে কোলাবোরেটিভ ব্যবসা সম্পর্ক স্থাপিত হয়, যা সকল পক্ষের গ্রাহক সেবায় লক্ষনীয় উন্নয়ন ঘটায়।
এ প্রসঙ্গে সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট তিনি আরও বলেন, 'হ্যাপি টুগেদার' ফিলোসোফি নিয়ে আমরা কাজ করি, ইনক্লুসিভ মেথডে সবাইকে নিয়ে প্রাণোচ্ছলতা নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের মূলমন্ত্র আর এজন্যই এই স্পোর্টস স্পোর্টস কার্নিভালের আয়োজন করা, ভবিষ্যতে এরকম আরও ভিন্নমাত্রা'র উদ্যোগ নিয়ে আসার প্রত্যাশা রইলো।
সিপিডিএল ভ্যালু চেইনের অংশীদার সকল প্রতিষ্ঠান যেমন ব্যাংক, নন ব্যাংকিং ফাইনান্সিয়াল ইন্সটিটিউশন, নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, মিডিয়া, কমিউনিকেশন ও লজিস্টিকস সহ সংশ্লিষ্ট সকলের সাথে স্থিতিশীল, দীর্ঘমেয়াদি এবং সম্প্রীতির বন্ধন গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই আয়োজন। এই কর্পোরেট স্পোর্টস কার্নিভালটি প্রতি বছরই ধারাবাহিক ভাবে করা হবে বলে সিপিডিএল প্ররিকল্পনা করছে।
এ প্রসঙ্গে সিপিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান বলেন, সাত দিনব্যাপি এই কার্নিভালে ২৮ টি কর্পোরেট প্রতিষ্ঠানের ১০৩ টি দল ব্যাডমিন্টন ও হিউম্যান ফুটসাল এই দুই ক্যাটাগরিতে মোট ৯০ টি ম্যাচে অংশগ্রহণ করবে। ফলে প্রতিদিনই দেশের শীর্ষ এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে থাকবে সিপিডিএল রুবিকন সিটি- দ্যা হ্যাপি কন্ডোমিনিয়াম। প্রতিযোগিতার পাশাপাশি সংগীতানুষ্ঠান ও গ্রামীন আবহে আয়োজিত পিঠা-পুলি দিয়ে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানটি সকলের প্রশংসা অর্জন করে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত