কুবিতে শোক দিবস পালিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় কালো ব্যাজ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ থেকে শোক র্যালি শুরু করে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ করেন।
এরপর বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সেখানেই বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বক্তৃতা রাখেন। তিনি করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত পরিসরে শোক দিবস পালনের ব্যাপারে বলেন সে সময়।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারতাম না। ১৯৭৫ সালের আজকের এই দিনে আমরা অকৃতজ্ঞ বাঙালি আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছি। এই হত্যার দায়ভার শুধু কয়েকজন খুনির নয়, আমাদের প্রত্যেকেরই। তার মৃত্যুতে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতিসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, একাডেমিক ভবন ও ডরমেটরিতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কোরআন খতম এবং বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভার সময় ও লিংক পরবর্তী সময়ে জানানো হবে।
এমএসএম / জামান
ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন
বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ
ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম
এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে
গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
Link Copied