স্বপ্ন–এর ৪৮ আউটলেটে দুই সপ্তাহব্যাপী জামাই মেলা
জামাই মেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর এই সময়ে বাংলাদেশের গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ বেশ কয়েক অঞ্চলে এই মেলার আয়োজন করা হয়। মূলত বিয়ের উৎসবকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। এ ছাড়া এই সময় বড় মাছের সরবরাহ বেড়ে যায়। মেলা থেকে বড় বড় মাছ কিনে, সেই মাছ জামাইকে খাওয়ানো হয়।
বাংলার ঐতিহ্যবাহী এই মেলার আদলে এবার জামাই মেলার আয়োজন করছে দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন। মূলত ক্রেতাসাধারণকে জামাই মেলা উৎসবের এই আনন্দের সঙ্গে পরিচয় করে দিতেই স্বপ্ন এই মেলার আয়োজন করেছে।
বড় আকারের রুই, কাতলা, চিতল, আইর, কোরাল, পাঙাশ ছাড়াও বেশ কিছু বড় মাছ পাওয়া যাবে এই মেলায়। দুই সপ্তাহব্যাপী এই মেলায় বড় আকারে প্রায় সব জাতের মাছের আয়োজন থাকবে স্বপ্নের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ার নির্দিষ্ট ৪৮টি আউটলেটে।
নদীর বড় বাঘাইর, আইর, বোয়াল, কাতলা, পাঙাশ, সামুদ্রিক টুনা, ম্যাকরেল ইত্যাদি মাছের সংগ্রহ থাকছে স্বপ্ন–তে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুরসহ স্বপ্ন–এর মোট ৪৮টি আউটলেটে ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত