ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রোজার আগেই ভারত থেকে চিনি-পেঁয়াজ আমদানি করা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২৪ দুপুর ৪:৬

রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, কয়েক দিন আগে ভারতের বাণিজ্য সংক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে এক লাখ টন পরিশোধিত চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আনা হবে।

তিনি বলেন, রমজান মাসে কোনো পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করছে।

এমএসএম / এমএসএম

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

সবজিতে স্বস্তি, মাছ-মাংসে গুণতে হচ্ছে বাড়তি অর্থ

সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহ

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের সুযোগ নিয়ে সেমিনারের আয়োজন

তিন মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলার

ফলের দাম সামান্য কমলেও স্বস্তি মেলেনি ক্রেতাদের

কম‌লো সোনার দাম

আগাম শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৪ শতাংশ

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

বাড়ল জেট ফুয়েলের দাম

২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে ব্যাংকগুলোকে এনবিআরের নির্দেশ

‘মোংলা বন্দরের আধুনিকায়নে খুলবে দেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার’