ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে শিক্ষককে মারধর, শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলমান


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ১৯-২-২০২৪ বিকাল ৫:৫৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ২য় দিনের  মতো শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলমান আছে। সোমবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় একাডেমিক ভবনে শিক্ষক সমিতির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং একই সময়ে শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করে। 

শিক্ষক সমিতি এবং শিক্ষার্থীদের উভয় কর্মসূচি থেকেই অভিযুক্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকে কর্মরত (পিও টু প্রোভিসি) মো. সামসুল হক ওরফে রাসেল এর স্থায়ীভাবে চাকুরিচ্যুতের দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত 'র সাথে এক জরুরি সভায় অংশগ্রহণ করে। মিটিং পরবর্তী শিক্ষক প্রতিনিধি দল অভিযোগ করেন, উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত তাদের সাথে শ্রমিকদের মতো আচরণ করে এবং শিক্ষক প্রতিনিধি দল তাঁর আচরণে অত্যন্ত ক্ষুব্ধ। প্রতিনিধি দল আরো জানায়, উপাচার্যের সাথে তাদের কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ, সীদ্ধান্ত কোনো কিছুই সন্তোষজনক নয় বলে দাবি করেন।


প্রসঙ্গত,আগামীকাল মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির আন্দোলন চলমান থাকবে এবং শিক্ষার্থীরাও তাদের আন্দোলন চলমান রাখবে বলে জানা যায়।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি