ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

'শুধু বিসিএস না, নিজেদের যোগ্য করতে স্ব-বান্ধব পড়াশোনার বিকল্প নেই'


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ২০-২-২০২৪ রাত ১২:২

ক্যারিয়ার সম্পর্কে সঠিক ধারণা না থাকলে ভালো কিছু করা সম্ভব নয়। শুধু বিসিএস না, সকল ধাপে নিজেদের যোগ্য করতে স্ব-বান্ধব পড়াশোনার কোন বিকল্প নেই। গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটার উপযুক্ত পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সেমিনারের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (জিবিসিডিসি)। 

অনুষ্ঠানটি দুটি পর্বে সম্পন্ন হয়। প্রথম অংশে ছিল আলোচনা সভা আর দ্বিতীয় পর্বে ছিল সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের উপদেষ্টা ড. ফুয়াদ হোসেন বলেন, 'ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের কার্যক্রম খুবই ভাল। কেউ জীবনে পরাজিত হতে চায় না। একজন শিক্ষার্থী যখন যোগ্যতায় শিক্ষককে হার মানায়, তার মতো বড় প্রাপ্তি আর কিছু নাই। তোমরা দক্ষতা অর্জন করো। এটা তোমাদের জীবনের যেকোন সময় কাজে লাগবে।'

অনুষ্ঠানে এক্সিলেন্স বাংলাদেশের লীড কর্পোরেট এফেয়ার্স হাসান মাহমুদ সম্রাট বলেন, 'ক্যাম্পাসে এমন একজন সিনিয়র প্রয়োজন যিনি সঠিক গাইডলাইন দিবে। অবশ্যই আপনাদের বিনয়ী হতে হবে। কর্পোরেট সেকশনের সাথে আপনাদের যোগাযোগ সঠিকভাবে বাড়াতে হবে। জীবনবৃত্তান্ত স্ট্রং করতে হবে।'

অনুষ্ঠানের মূল আকর্ষণ জনপ্রিয় অনলাইন শিক্ষক ও লেখক সাদমান সাদিক পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি ক্যারিয়ার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মতামত নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেন।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি