ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সুস্থ হয়ে শুটিংয়ে ফিরলেন মিঠুন চক্রবর্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২৪ দুপুর ১২:১৩

সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে চিকিৎসকদের পরামর্শ মতো বিগত কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল সোমবার চেনা ছন্দে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন তিনি।

গত ১০ ফেব্রুয়ারি সিনেমার শুটিং চলাকালীন অসুস্থবোধ করেন অভিনেতা। পরে সেখান থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পান অভিনেতা।

এদিকে প্রথমে কথা ছিল ২২ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করবেন মিঠুন। কিন্তু হাসপাতালে থাকার জন্য দু’দিন শুটিং করতে পারেননি অভিনেতা। তাই কথা দিয়েছিলেন ১৯ ফেব্রুয়ারি থেকে তিনি ফ্লোরে ফিরবেন। কথা রাখলেন মিঠুন

মিঠুনের অসুস্থতার খবরে সোহম চক্রবর্তী প্রযোজিত এই সিনেমার শুটিং নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার অভিনেতার প্রত্যাবর্তনে ইউনিটের প্রত্যেকের মুখেই হাসির ঝলক। 

প্রথম দিন অভিনেতা যেমন চেয়েছেন সেভাবেই শুটিং করা হয়েছে। প্রয়োজনে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে। মিঠুনকে নিয়ে পুনরায় সিনেমার শুটিং শুরু করতে পেরে খুশি পরিচালক পথিকৃৎ বসু।

মিঠুনের সঙ্গে ফ্লোরে ছিলেন অভিনেতা রজতাভ দত্ত। মিঠুন ফ্লোরে ফিরে প্রচণ্ড খুশি। প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। এদিন সবার কেমন কেটেছে তার খোঁজখবর নিয়েছেন। অভিনেতার অসুস্থতার পর নির্মাতাদের নতুন করে শুটিং শিডিউলের পরিকল্পনা করতে হয়েছে। আগামী ১ মার্চ পর্যন্ত চলবে ছবির শুটিং। আগামী দুর্গা পূজায় ‘শাস্ত্রী’ মুক্তি পাওয়ার কথা।

Israt / Israt

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট