ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পবিপ্রবিতে নানা আয়োজন


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ২১-২-২০২৪ দুপুর ২:৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০২৪ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন,পবিপ্রবি সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। 

সকাল ৭টা ৩০ মিনিটে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে  জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং কালো পতাকা উত্তোলন করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক  ড. মো: শামসুজ্জোহা। সকাল ৭টা ৪০মিনিটে কালো ব্যাজ ধারণ ও প্রশাসনিক ভবনের সামনে থেকে  প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরি বিশ্ববিদ্যালয়ের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে  সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টা ১ মিনিটে  পবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা ও পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া, মোনাজাত অনুষ্ঠিত হবে।এছাড়াও পবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে  সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর,ছাত্রবিষয়ক উপদেষ্টা,বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান,শিক্ষক সমিতির নেতৃবৃন্দ,শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি