থমথমে কাবুলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের চারপাশ ঘিরে ফেলেছে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। পরিস্থিতি থমথমে। সরকার বলছে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তালেবানও জানিয়েছে, তারা জোর করে রাজধানী কাবুল দখল করবে না। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। তালেবান কাবুলে ঢুকছে বলে খবর আসলেও সরকারের দাবি, তালেবান কাবুলের প্রবেশপথে রয়েছে। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জোর করে কাবুল দখল করবে না। তবে যোদ্ধাদের অবস্থান নিতে বলা হয়েছে।
রয়টার্স জানাচ্ছে, আজ কিছু না বললেও এই পরিস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে পরামর্শ করছেন বলে গতকাল জানিয়েছিলেন গনি। পদত্যাগ করে তিনি তালেবান কমান্ডারের দায়িত্ব নেওয়ার পথ তৈরি করে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।
তালেবান যোদ্ধারা কাবুলের চারপাশ থেকে শহরটিতে ঢুকতে শুরু করেছে এমন খবর আসার মধ্যে স্থানীয় সংবাদমাধ্যম টোলো টিভিতে সম্প্রচারিত এক ভিডিওতে কথা বলতে দেখা গেছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তারকে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওই ভিডিও বার্তায় জানিয়েছেন, অন্তর্বতীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। এমন কথা জানিয়ে তিনি বলেন, রাজধানী শহর কাবুলে কোনো ধরনের হামলা হবে না।
আফগান সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, তালেবানের আলোচকরা ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিতে প্রেসিডেন্ট প্রাসাদে যাচ্ছেন। এতে করে চাপের মুখে গনি সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানাচ্ছে, তালেবানের দাপটে কাবুলের বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকাংশে কেটে গেছে। সবাই যার যার বাড়িতে অবস্থান করছেন। রাস্তায় এখন তেমন কোনো যানবাহন দেখা যাচ্ছে না।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, তালেবান এখনো কাবুলে ঢোকেনি। তবে যোদ্ধাদের কাবুলের প্রবেশদ্বারগুলোতে থাকতে বলা হয়েছে। পরবর্তী পরিস্থিতি নির্ভর করছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সরকারের সহযোগিতার ওপর।
রাজধানী কাবুলের উপকণ্ঠে তালেবান যোদ্ধাদের দেখা যাওয়ার খবর পাওয়ার পর কাবুল ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবিসির এক প্রতিনিধি বলছেন, কিছু সরকারি অফিস খালি করতে বলা হয়েছে এবং দোকানপাট বন্ধ। এর কোনো কারণ জানানো হয়নি।
আফগান প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক টুইটবার্তায় জানানো হয়েছে, কাবুলের আশেপাশে বেশ কয়েকটি পয়েন্টে গুলির শব্দ শোনা গেছে কিন্তু নিরাপত্তাবাহিনী আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করে শহরের নিয়ন্ত্রণ দখলে রেখেছে।
এমএসএম / জামান
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭
সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান
উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা
ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার