ইবিতে শহীদদের স্মরণে ম্যারাথন দৌড়
বুধবার(২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের স্মরণে মানিক রহমান ভোর ৪টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে দৌঁড় শুরু করেন এবং সকাল ৭টার দিকে সাজ্জাতুল্লাহ শেখ কুষ্টিয়া শহরের চৌড়হাঁস থেকে ক্যাম্পাসের দিকে দৌঁড় শুরু করেন। ২ ঘন্টা ১০ মিনিটে মানিক কুষ্টিয়া শহরের চৌড়হাসে পৌঁছান এবং ২ ঘন্টা ১৫ মিনিটে সাজ্জাতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে এসে থামেন।২১ কি.মি. দীর্ঘ দৌঁড় শেষে সাজ্জাতুল্লাহকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এ বিষয়ে মানিক রহমান বলেন, ‘ভাষা শহীদদের স্মরণে এতটা পথ সফলভাবে দৌঁড়াতে পেরে আমি আনন্দিত। এই দিনটি আমার আজীবন মনে থাকবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের অর্জন বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। যারা ভাষা শহীদদের স্মরণে ২১ কি.মি. পথ পাড়ি দিয়েছো তাদের জন্য শুভকামনা এবং ভবিষ্যতে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।’
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা