ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে ‘মুরগী চুরি’র সাথে তুলনা করলো অফিসার্স এসোসিয়েশন


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ২২-২-২০২৪ দুপুর ৪:৫১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) কর্মকর্তা কতৃক এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাকে মুরগী চুরির সাথে তুলনা করলো বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১.৩০ মিনিটে অফিসার্স এসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনি বলেন, ‘মুরগী চুরির মত ঘটনায় শিক্ষকদের এভাবে বিচার দাবি করা কোন ভাবেই কাম্য নয়, তদন্তে অভিযুক্ত কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে বিশ্ববিদ্যালয় আইন তার বিচার করবে,তবে যদি অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয় আমরাও কর্মসূচী হাতে নিতে জানি’

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে উদ্দেশ্য করে বলেন, ‘কর্মকর্তারা যদি শিক্ষার্থীদের ফাইল না ছাড়ে তবে তাদের ডিগ্রি সম্পন্ন করা কষ্টসাধ্য হবে, যদি এভাবে তারা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে আন্দোলন করে তবে তারাই ক্ষতিগ্রস্ত হবে’

অন্যদিকে মানববন্ধনে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় যে ব্যবস্থা নেবে তা মেনে নেওয়া হবে, তবে কিছু হলেই শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখে, এতে দাপ্তরিক কাজে বিঘ্নতায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যহত হয়’ 

অন্যদিকে টানা ৪র্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা শামসুল হক রাসেলের চাকুরিচ্যুতের দাবিতে আন্দোলন ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও আজ ক্যাম্পাসে রাসেলের বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করেন। এসময় তাদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রাসেলের বিরুদ্ধে দেয়াল লিখন করতে দেখা যায়। 

প্রসঙ্গত গত ১৭ ফেব্রুয়ারী রাতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শামসুল হক রাসেলের বিরুদ্ধে সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে। তারপরই রাসেলের চাকুরিচ্যুতের দাবিতে টানা চতুর্থ দিনের মত ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু