ববিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৮ শতাংশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। এ অনুষদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৮৮.২১ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে ঢাবির ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়৷খ’ ইউনিটের ববি কেন্দ্রের সমন্বয়ক কলা ও মানবিক অনুষদের ডিন ড. তানভীর কায়সার বলেন, ‘খ’ ইউনিটে ববি কেন্দ্রে ২ হাজার ৭২০জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪০১ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৮৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩১৯জন৷
ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷ পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি এড়াতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং বিভিন্ন জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা করছে।
এদিকে গতবারের মতো এবছরও বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ায় যাতায়ত ও থাকার ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে৷
বিশ্ববিদ্যালয় উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রে অতীতের ন্যায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য