ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

সাধারণ মানুষের জন্য বীমা সহজলভ্য এবং সাশ্রয়ী করতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও নগদের মধ্যে চুক্তি স্বাক্ষর


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৩:১০

বিগত ২০ ফেব্রুয়ারী ২০২৪-এ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং নগদ লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা বাংলাদেশের সাধারণ বীমা শিল্পে একটি যুগান্তকারী পদক্ষেপ। একটি মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এবং একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এই ধরণের অংশীদারিত্ব বাংলাদেশে প্রথম, যার প্রধান লক্ষ্য বাংলাদেশী জনসাধারণের জন্য বীমা পরিষেবাগুলোকে সহজলভ্য এবং সাশ্রয়ী করা।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক - সৈয়দ মঈনউদ্দীন আহমেদ এবং নগদের নির্বাহী পরিচালক - মারুফুল ইসলাম ঝলক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের হেড অব ডিজিটাল বিজনেস মনিরুজ্জামান খান, ফিনান্স কন্ট্রোলার সৈয়দ আলিউল আহবাব, নগদ লিমিটেডের হেড অব ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মোহাম্মদ বায়েজিদ সহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, “নগদের সাথে এই অংশীদারিত্বে আমরা রোমাঞ্চিত, কারণ সাধারণ বীমা শিল্পে এমন অংশীদারিত্বের নজির এটিই প্রথম। এই অংশীদারিত্বের ফলশ্রুতিতে গ্রাহকরা এখন থেকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের যেকোনো শাখায় নগদের মাধ্যমে তাদের প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। অদূর ভবিষ্যতে, গ্রাহকরা ও জনসাধারণ খুব সহজেই নগদ অ্যাপ থেকে সরাসরি আমাদের বীমা পলিসি কিনতে সক্ষম হবে। আমরা আশা করি এই অংশীদারিত্ব ইন্স্যুরেন্স সেবাকে মানুষের কাছে আরও সহজলভ্য করে বীমা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে।”

নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, "শুরু থেকেই নগদ সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে আরও বেশি মানুষকে ডিজিটাল লেনদেনে অভ্যস্থ করতে চাই। তারই অংশ হিসেবে গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের সাথে অংশীদারিত্বের চুক্তি করেছি আমরা। এই চুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও নগদ থেকে সহজেই ইন্সুরেন্স প্রিমিয়াম প্রদান করতে পারবেন এবং স্মার্টাইজেশনের দিকে দেশ আরেকটু এগিয়ে যাবে।"

Sunny / Sunny

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত

রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার