ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে প্রথম ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন


আনিসুর রহমান, পবিপ্রবি  photo আনিসুর রহমান, পবিপ্রবি
প্রকাশিত: ২৪-২-২০২৪ দুপুর ৩:১০
ভ্রাতৃত্ব বোধ রক্ষা ও কল্যাণকর কাজে প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়ে অবদান রাখার প্রত্যয় নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এই প্রথম চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কীটতত্ত্ব বিভাগের অফিস সহায়ক মো. সহিদুল ইসলাম সিকদারকে আহবায়ক এবং কৃষি প্রকৌশল বিভাগের অফিস সহায়ক মো. সেলিম রেজাকে সদস্য-সচিব ঘোষণা করা হয়েছে। 
 
বিশ্ববিদ্যালয়ে কোন কার্যকরী কমিটি না থাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের সাধারণ সভার আবেদনের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুমোদনের পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের গার্ড মো. খলিলুর রহমান ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় মূল ক্যাম্পাসের সকল ৪র্থ শ্রেণির কর্মচারীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন। এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। 
 
তথ্য নিশ্চিত করে বিবিএ অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল বাশার খান বলেন, ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণির সমন্বয়ে গঠিত সমিতি থেকে বের হয়ে আলাদাভাবে তারা(৪র্থ শ্রেণির কর্মচারী) একটি 'কর্মচারী ইউনিয়ন' নামে আহ্বায়ক কমিটি গঠন করেছে।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু