কুমিল্লা ট্রমা সেন্টারের সাথে কুবির সমঝোতা চুক্তি স্বাক্ষর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও কুমিল্লা ট্রমা সেন্টারের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩৫%, সকল রেডিওলজিক্যাল পরীক্ষায় ২৫%, হসপিটাল বেডে ১৫% ও ফিজিওথ্যারাপিতে ১৫% ছাড় দেয়া হবে। রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের এবং ট্রমা সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন মেডিকেল ডিরেক্টর মো. সফি উল্ল্যাহ।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতিসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, এ চুক্তির সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের সহধর্মিণী, সন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়ি এবং সকল শিক্ষার্থী ও তাদের বাবা-মা।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা