ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইবিতে তিনদিন ব্যাপী বইমেলা শুরু


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-২-২০২৪ বিকাল ৫:০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)-এর উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা, ক্লাব ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকাদ্দেস হানিফ টলিন উপস্থিত ছিলেন।জানা যায়, এবারের বই মেলায় সর্বমোট বিশটি সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের স্টল বরাদ্দ পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই বইমেলা। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ‘এএনএইচ গ্রুপ’।এ বিষয়ে ঐক্যমঞ্চ’র সদস্য সচিব এস.এ.এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘ভাষা, সাহিত্য আর সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর মাঝে মেলবন্ধন তৈরি এবং জোটবদ্ধভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ইতিবাচক সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখার অভিপ্রায়েই এই আয়োজন করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী